যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়িতে টোটোর ওপর কড়া নির্দেশিকা
দি নিউজ লায়নঃ শিলিগুড়ি শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবারে শহরের বাইরে ভিন রাজ্যের বাস টার্মিনাল। টোটোর বিরুদ্ধে চলতি মাসেই কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না ভিন রাজ্যের কোনো গাড়ি। শুক্রবার শিলিগুড়ি পুরো নিগমের পুলিশ কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব নয়া নির্দেশ লাগু করেন।
পুরো প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বিহার সহ ভিন রাজ্য থেকে শিলিগুড়িতে আসা বড় বড় বাস গুলির শহরের ভেতর ঢুকে পড়ায় দার্জিলিং মোড় সব হিলকার্ট রোডের ওপর একাধিক এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভিন রাজ্যের এই বড় বড় বাস গুলি রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখেন চালকেরা। এতে করে যানজটের হিমশিম পরিস্থিতির মুখে পড়তে হয় শহরবাসীকে। সে কারণেই এই বাসগুলিকে শহরের কেন্দ্র থেকে দূরে মাটিগাড়া পরিবহন নগরে টার্মিনাস উপযোগী পরিকাঠামো গড়ে রাখা হবে।
বাইরের রাজ্য থেকে সমস্ত বাস শহরের বাইরে পরিবহন নগরী রাখতে হবে। সেখানেই ওঠানামা করবেন যাত্রীরা। অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের জন্য শিলিগুড়ি শহরের পিসি মিত্তল বাস টার্মিনাসকে আধুনিক পরিকাঠামোয় উন্নতর করা হবে। পাশাপাশি শহরের যানজটের সমস্যার বিষয়টি সামনে এলেই শহরের গাড়ি চালক ও আম জনতার অভিযোগের বাণ গিয়ে পড়ে টোটোর ওপর।
এদিন এই বিষয়টি পুলিশ কমিশনারকে দেখার নির্দেশ দেওয়া হয় প্রশাসক বোর্ডের তরফে। জানা গিয়েছে চলতি মাসের মধ্যেই টিন নাম্বার বিহীন টোটো গুলিকে মুখ্য সড়কে ওঠা বন্ধ করা হবে। একইসঙ্গে জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। চালানো হবে কড়া নজরদারি। কোনো টোটো শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার সংযোগকারী জাতীয় সড়কের ওপর চলাচল করতে পারবে না। পুলিশ সূত্রে জানা গেছে চলতি মাসের মাঝামাঝি থেকেই এই নিয়ম লাগু হবে।

Post a Comment